ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবার সমানে সমান, এবার উপ-নির্বাচনে ১ ভোটে ইউপি সদস্য পদে জয়ী মজিবর

রেজাউল করিম বকুল
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ

গত ২৬ ডিসেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী ছিলেন ফরিদ মিয়া ও মজিবর রহমান। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও ৩ জন। ওই ভোটে ৫০২ ভোট করে পান ফরিদ মিয়া ও মজিবর। সমানসংখ্যক ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

Shamol Bangla Ads

তবে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন আগের নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী। নির্বাচন থেকে ছিটকে পড়েন অন্যরা। অবশেষে সোমবার নির্বাচনে ১ ভোট বেশি পেয়ে মেম্বার হন মজিবর রহমান। ভোটে ফরিদ মিয়া পেয়েছেন ৮৯০ ভোট। তার চেয়ে ১ ভোট বেশি পেয়ে মেম্বার হয়েছেন মজিবর রহমান।

বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা যায়, এই কেন্দ্রে সোমবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

Shamol Bangla Ads

নির্বাচনে মজিবর রহমান মোরগ প্রতীক নিয়ে ৮৯১ ভোট এবং ফরিদ মিয়া ঘুড়ি প্রতীকে ৮৯০ ভোট পান। এতে ১ ভোটের ব্যবধানে মজিবর রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

Need Ads
error: কপি হবে না!