ads

মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগ লোক দেখানো কাজ করে না : মতিয়া চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ

মানুষের কল্যাণে নিবেদিত হয়ে মানবসেবায় ‘ব্রতী’ আওয়ামী লীগ কখনও লোক দেখানো কাজ করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো লোক দেখানো কাজ করে না। মানুষের কল্যাণে নিবেদিত হয়ে মানবসেবা করে। আর বিএনপি নেতারা নামমাত্র সাহায্য করে লোকদেখানোর জন্য ফটোসেশন করেন। বিএনপি’র ন্যূনতম মানবিক মূল্যবোধ নেই ‘

মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর দিকনির্দেশনা ও আর্দশ থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। মানবিক কর্মকাণ্ড চালানোই আওয়ামী লীগের চরিত্র।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘যে রাজনৈতিক দল নিজে স্বাক্ষর করে সাহায্য বন্ধ করে দেয়ার জন্য বিদেশিদের কাছে চিঠি লেখে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার থাকে না।’

Shamol Bangla Ads

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!