ঢাকাস্থ শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার এ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. মো.আশরাফ আলী।

২৮ জানুয়ারি শুক্রবার রাজধানীর পল্টনস্থ একটি হোটেলে সমিতির বার্ষিক সাধারণ সভায় ওই কমিটি গঠন করা হয়। এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. বেগম শামছুন নাহার শিরীন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, কোষাধ্যক্ষ এ বি এম রশিদুজ্জামান রিপন, আইন সম্পাদক মুহা. শ্বাশ্বত মনির, তথ্য ও গবেষণা সম্পাদক মালেক মল্লিক।

এদিকে সভাপতি নির্বাচিত হওয়ার পর খুরশেদ আলম সাধারণ সভায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের অংশগ্রহণে শ্রীবরদী-ঝিনাইগাতী কল্যাণ সমিতির কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।




