ads

বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলার চন্দ্রকোনা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৯, ২০২২ ১২:৩৮ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের গণ-সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৭ জানুয়ারি সোমবার চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শিক্ষক সাংবাদিক রাজনৈতিক নেতা-কর্মী ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, বিদায়ী চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী ও নবনির্বাচিত চেয়ারম্যান মো: কামরুজ্জামান গেন্দু।

পরে ইউপি সচিব এ.বি.এম গোলাম রব্বানী ইউনিয়নের যাবতীয় মালপত্রের তালিকা বিদায়ী চেয়ারম্যানের মাধ্যমে নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট বুঝিয়ে দেন। চেয়ারম্যান মো: কামরুজ্জামান গেন্দু চন্দ্রকোনা ইউনিয়নের দায়িত্ব বুঝে নিয়ে চেয়ারম্যানের আসন গ্রহণ করেন।

Shamol Bangla Ads

ওইসময় সাধারণ সদস্য মো: মাহবুব আলম রানা, মো: আব্দুল সামাদ কেনু, মো: হেলাল উদ্দিন, মো: শফিকুল ইসলাম কামাল, মো: সেকান্দর আলী, নুর মোহাম্মদ বুলবুল, মো: সুরুজ বাঙ্গালী মো: শাহিন মিয়া, মো: শামিম হোসেন, ও সংরক্ষিত মহিলা সদস্য মোছা: রক্সি বেগম মোছা: মনিজা খাতুন, মোছা: রহিমা আক্তার স্ব-স্ব ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবকে বরণ করে নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!