ads

বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনুশীলনে নেমে ইনজুরিতে মাশরাফি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২২ ১:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে। ২০২০ সালের ১৮ ডিসেম্বর সর্বশেষ তিনি খেলেন বঙ্গবন্ধু টি২০ কাপের ফাইনালে জেমকন খুলনার হয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলেন অভিজ্ঞ এই পেসার। এরপর আর কোন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি তার। বিসিএলের ওয়ানডে সংস্করণ দিয়ে ফেরার কথা থাকলেও পিঠের ব্যথায় খেলা হয়নি। এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরেও শুরু থেকে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ১৮ জানুয়ারি মঙ্গলবার মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে বোলিং করার সময় কোমড়ের নিচের অংশে (গ্লুটস) চোট পেয়ে প্রচ- ব্যথায় আর বোলিং করেননি। দলের ফিজিও, ট্রেনারদের চোটের অবস্থার কথা জানিয়ে মাঠ ছাড়েন মাশরাফি। এখন বিপিএলের শুরুর দিকে ম্যাচগুলো তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কয়েকটি ম্যাচে তাকে ছাড়াই খেলতে হতে পারে মিনিস্টার ঢাকাকে। কিন্তু দলের কোচ মিজানুর রহমান বাবুল মাশরাফিকে নিয়ে চিন্তা করছেন না। তার দাবি নিয়মিতই দেখা যাবে মাশরাফিকে।

Shamol Bangla Ads

জানা যায়, অনুশীলনে নামার পর পিঠের ব্যথায় অনুশীলন করতে পারেননি মাশরাফি। এরপর বিশ্রামে যেতে হয় তাকে এবং বিসিএল ওয়ানডে খেলা হয়নি। ইঞ্জেকশন নিয়ে ব্যথা কমার পর আসন্ন বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করতে অনুশীলন শুরু করেন। কিন্তু মাঠে ফেরার দ্বিতীয় দিনেই পড়েছেন ইনজুরিতে। গ্লুটসে টান পড়া নিয়ে ঢাকার ফিজিও এনামুল হক বলেছেন, ‘কোমড়ে ব্যথা থাকায় বোলিং করেননি মাশরাফি। তাকে নিয়ে কোন ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। তার খেলা না খেলা নির্ভর করছে ব্যথামুক্ত হওয়ার ওপর, ফিট থাকার ওপর। এক্ষেত্রে প্রথম দুই ম্যাচে খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। ব্যথামুক্ত হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।’ এদিন শুরুতে কিছুক্ষণ ওয়ার্মআপ করেন মাশরাফি। এরপর তামিম ইকবালকে বোলিং শুরু করেন। শর্ট রানআপে ধীরে ধীরে কিছুক্ষণ বোলিং করার পর লং রান আপে বোলিং করার চেষ্টা করেও পারেননি। এরপর মাঠেই শুয়ে পড়েন মাশরাফি।
তবে, মাশরাফিকে নিয়ে কোচ বাবুল বিন্দুমাত্র চিন্তা করছেন না। তিনি বলেছেন, ‘মাশরাফি কিন্তু বঙ্গবন্ধু টি২০ কাপেও পরের দিকে এসে ম্যাচ জিতিয়েছে, শুরুতে খেলেনি। এবার বিপিএল খেলার জন্য সে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছে। তার প্রস্তুতিও ওরকম ছিল। আমার মনে হয় মাশরাফি ইজ মাশরাফি। তাকে নিয়মিত ম্যাচেই দেখা যাবে, ইনশাআল্লাহ।’

Need Ads
error: কপি হবে না!