ads

মঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইদ্রিস গ্রুপের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে কম্বল ও মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৮, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ

সীমান্তবর্তী জেলা শেরপুরে গত এক সপ্তাহ ধরে জেঁকে বসেছে শীত। এতে শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ শীতে কষ্টে রাত কাটাচ্ছেন। তাদের দুর্ভোগ লাঘবে জেলার শীর্ষ শিল্প প্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের উদ্যোগে পাঁচ শতাধিক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের নারায়ণপুরস্থ কোম্পানীর প্রধান কার্যালয়ে এ কম্বল ও মিষ্টি তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব রেহানা ইদ্রিস ও পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান।

Shamol Bangla Ads

কম্বল বিতরণকালে রেহানা ইদ্রিস বলেন, আমার স্বামী মরহুম শিল্পপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া সবসময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতেন। তার মনটা ছিলো অনেক বড়। আমরা তার পথ ধরেই চলার চেষ্টা করছি। আমরা সবার দোয়া ও সহযোগিতা চাই, যাতে আমাদের এ শিল্প প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।

তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান বলেন, যখনই কোন সাধরাণ মানুষ প্রাকৃতিক দূর্যোগে পড়তো, তখনই আমার বাবা প্রয়াত শিল্পপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন। আমি আমার বাবার মতো আপনাদের পাশে এসে দাড়াতে চাই। আমার বাবা আজ আমাদের মাঝে নেই। আমরা তার জন্য দোয়া করি মহান আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তিনি আরও বলেন, আমরা সবার সহযোগিতা নিয়ে এ শিল্পপ্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যেন এখানে আরও বেশী মানুষ কর্ম করে চলতে পারে। ওইসময় তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য আহ্বান জানান।

Shamol Bangla Ads

কম্বল বিতরণকালে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতাসিম বিল্লাহ্ আরিফ, জিএম মোঃ জাহাঙ্গীর আলম, বিক্রয় শাখার ডিজিএম লুৎফর রহমান ঠান্ডা, ম্যানেজার মোঃ শিপন মিয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!