ads

রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৬, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ

শেরপুরে জেলা ট্রাক মিনিট্রাক ড্রামট্রাক ট্র্যাংকলড়ী ও কার্ভাডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের (৩২৭৭) আওতাধীন কুসুমহাটি বাজার উপ-কমিটির মৃত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১৫ জানুয়ারি শনিবার রাতে শহরের গোপালবাড়ীস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ আরিফ রেজা ওই আর্থিক সহায়তা তুলে দেন।

Shamol Bangla Ads

সহায়তাপ্রাপ্তরা হচ্ছেন মৃত ট্রাক চালক সদস্য হাসান আলী নর এর পরিবার ২০ হাজার টাকা, শাহজাহান আলীর পরিবার ২০ হাজার ও মৃত সহকারী ট্রাক চালক নূরু মিয়ার পরিবার ৫ হাজার টাকা। এছাড়া একটি করে শাড়ী ও প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার কল্যাণ তহবিল থেকে বর্তমান সভাপতি আরিফ রেজা ব্যক্তিগতভাবে ১ হাজার ৫শত টাকা প্রত্যেক পরিবারকে তুলে দেওয়া হয়।

আর্থিক সহায়তা প্রদানকালে জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. রুকুনুজ্জামান রঞ্জু, কার্যকরী সভাপতি ফারুক আহম্মেদ, সহ-সভাপতি মো. বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম পলাশ, জেলা সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. ফখরুল হাসান, সম্পাদক মুঞ্জুরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুল হামিদ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতেই মরহুম শ্রমিক নেতা সেলিম রেজাসহ সংগঠনের অন্যান্য মৃত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!