ads

বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ৩৮৭
স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রাণঘাতি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি ওই আহ্বান জানান।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা জিনিস সবাই একটু লক্ষ্য রাখবেন নতুন আরেকটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এই ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়াচ্ছে এবং একেকটা পরিবারসহ আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলবো যে, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাগুলো সবাই মেনে চলবেন।’

সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আর যারা টিকা নেন নাই, দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। কাজেই টিকা নিলে অন্ততপক্ষে জীবনে বেঁচে থাকা যায়, এইটুকু হলো বাস্তব।’

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সব খাতে গবেষণার প্রয়োজন আছে, এটা ছাড়া টেকসই উন্নয়ন বা উৎকর্ষ কোনোটাই অর্জন করা সম্ভব নয় বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণালব্ধ জ্ঞান নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।’

সরকারপ্রধান আরও বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলছে, মর্যাদা পাচ্ছে, এমন দিন আগে ছিল না, অসম্ভবকে সম্ভব করেই এগিয়ে যাচ্ছে দেশ।’

রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে ওমিক্রন মোকাবিলায় নানা প্রস্তুতি পরবর্তী সংবাদ হাওর মন্ত্রণালয় গঠনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads