ads

বুধবার , ১২ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের সভাপতি হলেন রাবাব ফাতিমা

খবর টি পড়েছেন : ১৬১
ইউএন উইমেন এর নির্বাহী বোর্ডের সভাপতি হলেন রাবাব ফাতিমা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির ৫ সদস্য বিশিষ্ট ব্যুরোর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত আর্জেন্টিনা, ইউক্রেন, আইসল্যান্ড এবং সিয়েরালিওনের স্থায়ী প্রতিনিধি। ১২ জানুয়ারি বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করল। নির্বাহী বোর্ড ইউএন উইমেনকে কৌশলগত দিক-নির্দেশনা দিয়ে থাকে। জাতিসংঘের ওই সংস্থাটি লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত।

উদ্বোধনী বক্তৃতায় রাষ্ট্রদূত ফাতিমা তাকে নির্বাচিত করার জন্য বোর্ড-সদস্যদের ধন্যবাদ জানান। সারাবিশ্বে, বিশেষ করে কোভিড-১৯ অতিমারির এই সময়ে নারী ও মেয়েরা যে সব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তা মোকাবিলায় ইউএন উইমেন এর বোর্ড সদস্যগণ বাংলাদেশের নেতৃত্বের প্রতি যে আস্থা রেখেছেন সে জন্যও তাদের ধন্যবাদ জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

Shamol Bangla Ads

রাষ্ট্রদূত ফাতিমা বলেন, এক মুহূর্ত দেরি করার মতো সময় আমাদের হাতে নেই। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে কোভিড এর পুনরুদ্ধারের পরিকল্পনায়ই লিঙ্গ-সমতা নিশ্চিত করা হয়েছে এবং সব অংশীজন অর্থাৎ সরকার, বেসরকারি খাত ও এনজিওগুলো তা বাস্তবায়নে একসঙ্গে কাজ করছে। এছাড়া ইউএন উইমেনকে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া ও সম্পদ সরবরাহ করতে হবে যাতে প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জ মোকাবিলার সব প্রচেষ্টায় অগ্রভাগে থাকতে পারে।

ইউএন উইমেন এর নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত সিমা বাহাউস নব-নির্বাচিত সভাপতিকে স্বাগত জানান। তিনি বলেন, ইউএন উইমেন নতুন সভাপতির অভিজ্ঞতা ও প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মিজ বাহাউস আশাবাদ ব্যক্ত করেন যে- রাষ্ট্রদূত ফাতিমা ব্যুরোর দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে ইউএন উইমেনের কাজে নেতৃত্ব প্রদান করবেন।

এর আগে রাষ্ট্রদূত ফাতিমা ২০২০ সালে ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতি এবং ২০২১ সালে ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএস এর এক্সিকিউটিভ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রংপুরে চলছে ২ দিনব্যাপী ওয়ালটন চাকরি মেলা পরবর্তী সংবাদ সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads