ads

সোমবার , ১০ জানুয়ারি ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে টিকাদানের তালিকায় নেই ক্বওমি মাদ্রাসার লক্ষাধিক শিক্ষার্থী

স্কুল ও কলেজের পর এবার ময়মনসিংহের মাদ্রাসা শিক্ষার্থীরাও আসছেন করোনার টিকার আওতায়। ১১ জানুয়ারি মঙ্গলবার ময়মনসিংহ মহানগরীসহ ১৩ উপজেলার ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত ১২-১৮ বছর বয়সী আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের কোভিড-১৯ ও করোনা ভাইরাসের টিকা দেওয়া সিডিউল দেয়া হয়েছে। কিন্তু জেলার পাঁচ শতাধিক কওমি মাদ্রাসার পাঁচ সহস্রাধিক শিক্ষক ও লক্ষাধিক ছাত্র-ছাত্রী এখনো কোভিড-১৯ এর টিকা থেকে বঞ্চিত রয়েছেন।

Shamol Bangla Ads

ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, কওমি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর টিকা দেয়ার ব্যাপারে এখনো সরকারির কোনো সরকারি সিদ্ধান্ত আমরা পাইনি। সিদ্ধান্ত পেলে টিকা দেয়া শুরু হবে। ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, জেলায় ৩৮৮টি মাদ্রাসার ষষ্ঠ থেকে আলিম পর্যায়ের ৯৩ হাজার ৮১০ জন শিক্ষার্থী এ টিকা পাবেন। ময়মনসিংহ মহানগরীতে ইতিমধ্যেই ৭৮ ভাগ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ ও আফরোজ খান মডেল স্কুল এবং ১৩ উপজেলার সদরে কেন্দ্রের মাধ্যমে মঙ্গলবার সকাল থেকে একযোগে মাদ্রাসা শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। তবে কেউ যদি প্রথম দিন টিকা নিতে না পারেন, পরের দিন কেন্দ্রে এসে টিকা দিতে পারবেন। সোমবার জেলায় ২০ হাজারের অধিক শিক্ষার্থীকের টিকা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেনজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরিত টিকাকার্ড সঙ্গে নিয়ে এসে শিক্ষার্থীরা টিকা দিতে পারবেন। মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানান শিক্ষা কর্মকর্তা।

Shamol Bangla Ads

এদিকে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর ময়মনসিংহ কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমির ইবনে আহমদ জানান, ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় পাঁচ শতাধিক কওমি মাদ্রাসার পাঁচ সহস্রাধিক শিক্ষক ও লক্ষাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। যারা এখনো কোভিড-১৯ এর টিকা থেকে বঞ্চিত রয়েছে।

সরকার সকলের জন্য কোভিড-১৯ এর টিকা নিশ্চিত করার কর্মসূচি নিয়ে অনেক দূর অগ্রসর হলেও কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের এখনো টিকা দেয়া শুরু হয়নি। অবিলম্বে দেশের সকল কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের টিকার আওতায় আনার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ইত্তেফাকুল ওলামা বৃহত্তর ময়মনসিংহ কেন্দ্রীয় কমিটির এই নেতা।

Need Ads