ads

মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ : সাক্ষাৎকার গ্রহণ ৫ ও ৬ জানুয়ারি

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফল দেখা যাবে www.jkkniu.edu.bd ওয়েবসাইটে। জিএসটি এডমিশন রোল এবং এইচ.এস.সি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল দেখা যাবে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

Shamol Bangla Ads

ফলঘোষণা করে উপাচার্য বলেন, ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য ওয়েবসাইটের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। তিনি বলেন, আগামী ৫ ও ৬ জানুয়ারি থেকে সকল ইউনিটের সাক্ষাৎকার কার্যক্রম চলবে। তবে চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা ৬ জানুয়ারি সকাল ১১ টায় এবং সংগীত ও থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ব্যবহারিক পরীক্ষা ৫ ও ৬ জানুয়ারি সংশ্লিষ্ট বিভাগগুলোতে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. মোঃ সেলিম আল মামুনসহ অন্যান্যরা।

Shamol Bangla Ads

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) ও পিএস টু এস. এম. হাফিজুর জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট আবেদন করেছে ২৮ হাজার ৯শ ৭ জন শিক্ষার্থী। এরমধ্যে কলা অনুষদে (ভাষা ও সাহিত্য) ১৮০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৬শ ২৫, কলা অনুষদে (পারফর্মিং আর্ট) ৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩০৯, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৪শ ৪৩, ব্যবসায় প্রশাসন অনুষদে ২৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮ হাজার ৮শ ৮, সামাজিক বিজ্ঞান অনুষদে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৪শ ৬৭, আইন অনুষদে ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৯৫৮ ও চারুকলা অনুষদে ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৯৭ টি।

Need Ads