ads

রবিবার , ১৯ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম দিনই বুস্টার ডোজ নিলেন ৪ মন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬১
প্রথম দিনই বুস্টার ডোজ নিলেন ৪ মন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বয়স্ক ও ফ্রন্টলাইনারদের দিয়ে দেশে শুরু হলো করোনার টিকার বুস্টার ডোজ। শুরুর দিন ওই ডোজ নিয়েছেন সরকারের ৪ মন্ত্রী।
তারা হলেন-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ১৯ ডিসেম্বর রবিবার দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়।

Shamol Bangla Ads

প্রথম ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। গত ২৭ জানুয়ারি তাকে টিকা দেওয়ার মধ্য দিয়েই দেশে প্রথম করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছিল। এরপর ৪ মন্ত্রীকে বুস্টার ডোজ দেওয়া হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বুস্টার ডোজ নেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। অন্য ডোজ যারা নিয়েছেন তাদেরও ফাইজার দেওয়া হবে।

Shamol Bangla Ads

জাহিদ মালেক আরও বলেন, যারা এরইমধ্যে করোনার দ্বিতীয় ডোজ টিকা দিয়েছেন এবং সে টিকা দেওয়ার পর ৯ মাসের বেশি পার হয়েছে, তাদেরকেই প্রথমে বুস্টার ডোজের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে সারাদেশেই এ কর্মসূচি চালু হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উন্নত রাষ্ট্রগুলো ভাবেনি দুই বছরের মধ্যে বাংলাদেশে ফাইভ-জি… পরবর্তী সংবাদ দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করুন :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads