ads

বুধবার , ১৫ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২২-৩০ ডিসেম্বর জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি

খবর টি পড়েছেন : ২৬২
২২-৩০ ডিসেম্বর জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে আগামী বুধবার (২২ ডিসেম্বর) থেকে দেশের জেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী ২২ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

প্রথমদিন ঢাকা বিভাগে টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ হবে। ২২, ২৪ ও ২৬ ডিসেম্বর বিভিন্ন বিভাগের জেলা সদরে প্রতিদিন ৬টি এবং ২৮ ও ৩০ ডিসেম্বর প্রতিদিন ৭টি করে সমাবেশ হবে। এই কর্মসূচি সফল করতে জাতীয় পর্যায়ে কয়েকটি দল গঠন করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

Shamol Bangla Ads

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে মানববন্ধন, সমাবেশ, গণঅনশন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারকলিপি দেওয়ার পর জেলায় জেলায় সমাবেশের কর্মসূচি দিল বিএনপি। বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডামের শরীর আবারো একটু খারাপ হয়েছে। তার বিভিন্ন প্যারামিটারগুলো নিচের দিকে। হিমোগ্লোবিন কমের দিকে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৯৭ পরবর্তী সংবাদ ভবিষ্যতে লটারিতেই সব স্কুলে ভর্তি : শিক্ষামন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads