ads

বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদের জন্মদিন আজ

খবর টি পড়েছেন : ১৮২
প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদের জন্মদিন আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মেয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজ। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, সারাবিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি ২০১৩ সালের জুন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য, একজন স্বীকৃতিপ্রাপ্ত মনোবিজ্ঞানীও।

সায়মা ওয়াজেদ ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর স্নাতকোত্তর ডিগ্রী এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রী লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারী উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃত দেয়।

Shamol Bangla Ads

২০০৮ সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়ুবিক জটিলতা-সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন সায়মা ওয়াজেদ পুতুল। প্রথমে নিজের দেশ বাংলাদেশে কাজ করেন এবং পরবর্তীতে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করেছেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে জনস্বাস্থ্য বিষয়ে ‘হু এক্সিলেন্স’ এ্যাওয়ার্ডে ভূষিত করে। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ২০১১ সালে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলনের আয়োজন করেছিলেন। ২০১৬ সালে সায়মা ওয়াজেদ প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি পদে নির্বাচিত হন। সায়মা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অটিজম স্পিকস-এর পরামর্শক হিসেবেও কাজ করেন। সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগে ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেগম রোকেয়া ছিলেন বাঙালি নারী শিক্ষা প্রসারের অগ্রদূত পরবর্তী সংবাদ বেগম রোকেয়া পদক পেলেন ৫ বিশিষ্ট নারী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads