ads

মঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১ | ১৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক পেটানো হুমকিদাতা জামালপুরের এসপি-ওসির প্রত্যাহার দাবি

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
ডিসেম্বর ৭, ২০২১ ৩:১১ অপরাহ্ণ

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে পিটিয়ে চামড়া তুলে নেয়া এবং ডিজিটাল নিরাপত্ত্বা আইনে মামলায় ফাসানোর হুমকিদাতা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।

Shamol Bangla Ads

একই সাথে এসপি’র পক্ষাশ্রিত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে কাজ করার ক্ষোভে জামালপুর সদর থানার ওসি রেজাউল করিম খানকেও প্রত্যাহারের দাবি করেন সাংবাদিকরা। চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে ৭ ডিসেম্বর বেলা ১১টায় জামালপুর জেলা প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, ৩ ডিসেম্বর নারী পুলিশ কল্যাণ (পুনাক) মেলা অনুষ্ঠান শীর্ষক সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভার আয়োজন করেন। মতবিনিময় সভায় প্রায় ৪০জন সাংবাদিক উপস্থিত ছিলেন। কিন্তু ৪ ডিসেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্পট বকশীগঞ্জের ধানুয়াকামালপুর মুক্ত দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, বর্তমান ভূমি প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালসহ অন্যান্য এমপি-মুক্তিযোদ্ধাদের সমাবেশের প্রস্তুতির কাজে ব্যস্ততার জন্য কয়েকজন সাংবাদিক নেতা উপস্থিত হতে পারেননি। এ ক্ষোভে এসপি ওই সাংবাদিক নেতাদের পিটিয়ে পিঠের চামড়া তুলে নেয়াসহ ডিজিটাল আইনে মামলা দেয়ার হুমকি প্রদান করলে পরিস্থিতি ঘোলাটে হয়।

Shamol Bangla Ads

অবস্থান ধর্মঘট চলাকালে জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও যায়যায়দিনের প্রতিনিধি এডভোকেট ইউসুফ আলীর সভাপতিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সাবেক মহাসচিব-দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম.এ. জলিল, বাংলাদেশ সংবাদ সংস্থা-দি ডেইলি ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিনিধি মোখলেসুর রহমান লিখন, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি-চ্যানেল আইয়ের প্রতিনিধি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক-এটিএন বাংলার প্রতিনিতি লুৎফর রহমান, বাংলাদেশ বেতার-এসএ টিভির প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, ডিবিসি নিউজ-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শুভ্র মেহেদী, যমুনা টিভি-দেশ রূপান্তরের প্রতিনিধি শোয়েব হোসেন, চ্যানেল ২৪-সমকালের প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক-নিউ নেশনের প্রতিনিধি শাহ্ জামাল, বাংলাদেশ টু ডের প্রতিনিধি এম. সুলতান আলম, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল আজিজ, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি-আমাদের সময়ের স্টাফ করেসপন্ডেন্ট আতিকুল ইসলাম রোকন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি-সচেতন কণ্ঠের নির্বাহী সম্পাদক সৈয়দ মুনিরুল হক রুবেল, জামালপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক-দৈনিক মুক্ত আলোর স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম তুফান প্রমুখ।

Need Ads