ads

শনিবার , ২০ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ২

খবর টি পড়েছেন : ১৯৭
বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দুটি পৃথক ফ্লাইটে অভিযান চালিয়ে এই স্বর্ণ জব্দ করা হয়। এতে জড়িত এম এইচ শিবলী ও রাকিবুল হাসান নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা তথ্য পায় যে শুক্রবার সকালে দুবাই-সিলেট-ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে। এরপর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সিলেট থেকে বিমানে ওঠা এম এইচ শিবলী নামের যাত্রীকে অভ্যন্তরীণ অ্যারাইভাল হল থেকে বের হয়ে যাওয়ার সময় শনাক্ত করা হয়। পরে তাঁর লাগেজের ভেতর ছোট কাগজের ব্যাগে কালো স্কচ টেপ দিয়ে ঢাকা দুটি বান্ডেল পাওয়া যায়। বান্ডেলগুলো খুলে দুই কেজি ৯৭ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা জানান, বিমানটি দুবাই থেকে সিলেটে অবতরণের পর ওই যাত্রী অভ্যন্তরীণ যাত্রী হিসেবে বিমানে উঠেছিলেন। কৌশলে লুকিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ওই স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়। জব্দ স্বর্ণ কাস্টমস গুদামে জমা দেওয়া হবে বলে জানায় কাস্টমস।

Shamol Bangla Ads

এ ছাড়া বৃহস্পতিবার বিমানবন্দরের সি শিফটের কাস্টমস গোয়েন্দা দল দুবাই থেকে আসা যাত্রী রাকিবুল হাসানের দেহ তল্লাশি করে প্যান্টের ওয়েস্ট ব্যান্ড থেকে ৫২৫ গ্রাম পেস্ট করা স্বর্ণ এবং ২৩২ গ্রামের দুটি স্বর্ণের বার ও ৯৮ গ্রামের বিভিন্ন স্বর্ণালংকারসহ মোট ৮৫৫ গ্রাম স্বর্ণ জব্দ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিজিটাল শিক্ষার প্রধান চ্যালেঞ্জ তিনটি : টেলিযোগাযোগ মন্ত্রী পরবর্তী সংবাদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন মায়া-কামরুল-লিটন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads