ads

শনিবার , ২০ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনায় ভাইয়ের হাতে ভাই খুন

খবর টি পড়েছেন : ২৪২
নেত্রকোনায় ভাইয়ের হাতে ভাই খুন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নেত্রকোনার বারহাট্টায় কৃষি জমিতে সেচ দেয়ার আলোচনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে সৎ বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই পলাশ মিয়া (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। মারা যাবার পর পরই অভিযুক্ত বড় ভাই আলামিন মিয়া (৪০) বাড়ি ছেড়ে পালিয়েছেন। তারা ওই উপজেলার গোড়াউন্দ গ্রামের রব মিয়া ছেলে।

Shamol Bangla Ads

নিহত পলাশের ছোট ভাই মো. পিতাস বলেন, ‘আমার বড় ভাই পলাশ মিয়া ও সৎ বড় ভাই আলামিন মিয়াসহ আমরা শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে আলোচনা করছিলাম জমিতে সেচ দেয়ার বিষয়ে। আলোচনার এক পর্যায়ে আলামিন উত্তেজিত হয়ে আমার ভাই পলাশকে বাঁশের লাঠি দিয়ে মারাত্মক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টার সময় পলাশ মারা যান।

এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি ও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুফিয়া কামাল বাঙালী নারীদের অনুপ্রেরণার উৎস : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ রোহিঙ্গাদের ফেরত নিতে পঞ্চম বছরেও কথা রাখেনি মিয়ানমার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads