ads

বৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেত্রকোনায় পিতা পুত্রের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ৩২৪
নেত্রকোনায় পিতা পুত্রের লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকার একটি বাড়ির চতুর্থ তলা থেকে ২ বছরের শিশুপুত্রসহ বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে পিতা পুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশগুলো হলো, আবদুল কাইয়ুম সরদার (৩২) ও ২ বছরের ছেলে আহনাব শাকিল।

Shamol Bangla Ads

জানা যায়, আবদুল কাইয়ুম সরদার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোপালের খা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নেত্রকোনার নাগড়া এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। তিনি নেত্রকোনায় ওষুধ প্রশাসন কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

আবদুল কাইয়ুমের স্ত্রী সালমা আক্তার বলেন, নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকায় একটি ভাড়া বাসার চতুর্থ তলায় প্রায় ৭ বছর ধরে তারা বসবাস করছেন। প্রতিদিনের ন্যায় বুধবার রাতের খাবার খেয়ে ১টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে উঠে পাশের রুমে স্বামী ও সন্তানের লাশ দেখতে পান তিনি। পরে লাশ ২টি নামিয়ে ফেলেন। সকালে বাসার দরজা খুলে বিষয়টি এলাকাবাসীকে জানান। এলাকাবাসী পুলিশে খবর দেয়।

Shamol Bangla Ads

নেত্রকোনা থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, লাশ দুইটির সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপাের নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, কাইয়ুমের স্ত্রী সালমা আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসি পরীক্ষা বিষয়ে বিকালে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ ময়মনসিংহে কালভার্ট ভেঙ্গে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads