ads

সোমবার , ১৫ নভেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান উদ্বোধন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে সোমবার দুপুরে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ কার্যক্রমে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন প্রায় ১ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।

Shamol Bangla Ads

এ সময় মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার কোন বিকল্প নেই। সবাইকে সুরক্ষিত করতে টিকা প্রদানের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, টিকা নেওয়ায় সারা বিশ্বে কোথাও তেমন নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। নিজে টিকা নিয়ে সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে। করোনা সংক্রমণ বর্তমানে কম হলেও স্বাস্থ্যবিধিগুলো গুরুত্বের সাথে মেনে চলতে হবে।

Shamol Bangla Ads

এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম (উপ-সচিব), ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, কলেজের শিক্ষকমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads