ads

সোমবার , ১৫ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মত : কাদের

খবর টি পড়েছেন : ১৯৩
বিএনপির আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মত : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির মুখে আন্দোলনের কথা গত এক যুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে, কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ। তাদের আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের মতই।’ সোমবার সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

Shamol Bangla Ads

বিএনপি ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত। তিনি বলেন, বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। তাদের এ দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা।

সরকার এবং দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে।

Shamol Bangla Ads

ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব বিএনপি ছিল- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উসকানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদেরকে পুনর্বাসন করেছে। বিএনপি আগুন-সন্ত্রাসের মত মরণঘাতী কর্মসূচির জনক বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষ আতঙ্কে নেই, বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতঙ্কে আছে। বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না কাঁদেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টিকা তৈরি করে বিদেশে দেওয়ার সক্ষমতা আছে: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪১৫০ শিক্ষক পদ শূন্য : সংসদে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads