ads

রবিবার , ১৪ নভেম্বর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হালুয়াঘাটে টানা ৬ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন সুরুজ মিয়া

টানা ৬ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জেলায় রেকর্ড গড়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম সুরুজ মিয়া (৫৫)। তিনি ৪ বার সমর্থিত ও দুইবার আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
১৯৯২ সালে ২৩ বছর বয়সে প্রথমবারের মতো ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এম. সুরুজ মিয়া। এবারের নির্বাচনে জয়লাভের মধ্যদিয়ে তিনি টানা ৩৩ বছর ভুবনকুড়া ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সুযোগ পেলেন।

Shamol Bangla Ads

জয়ের পর এক প্রতিক্রিয়ায় এম. সুরুজ মিয়া জানান, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সামাজিক সুরক্ষা, সরকারের নানা কর্মসূচী মাঠ পর্যায়ে যথাযথ ভাবে বাস্তবায়ন, খাল খনন ও আইন শৃংখলাসহ এলাকার সার্বিক উন্নয়নসহ সর্বস্তরের মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাব।

প্রতিক্রিয়া এ চেয়ারম্যান আরো বলেন, আমাকে মনোনয়ন দেয়ায় আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং বিপুল ভোটে আমাকে নির্বাচিত করায় ভুবনকুড়া ইউনিয়নবাসীর কাছে চিরকৃতজ্ঞ। তাদের দোয়া, সমর্থন ও ভালোবাসায় আমি ষষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বিগত সময় যেভাবে এই ইউনিয়নের মানুষের সুখদুঃখে পাশে ছিলাম, আমৃত্যু সেভাবেই তাদের পাশে থেকে সেবা করে যাব।

Shamol Bangla Ads

এম. সুরুজ মিয়া ভুবনকুড়া ইউনিয়ন আওয়ামী লীগেরও সভাপতি। এছাড়াও তিনি হালুয়াঘাটের কড়ইতলী কোল এন্ড কোক ইম্পুর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। কড়ইতলী স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দু’দেশের চাহিদাভিত্তিক পণ্য আমদানি রপ্তানীর বৃদ্ধি মাধ্যমে যাতে দু’দেশই উপকৃত হয় তার জন্যও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সেই সাথে কড়ইতলী স্থল বন্দরটি ইমিগ্রেশণসহ পূর্ণাঙ্গ স্থল বন্দর হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ হাজার ৪১৬ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন নৌকা প্রতীকের এ প্রার্থী এম. সুরুজ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী রমজান আলী জহির পেয়েছেন ৬ হাজার ১৪৪ ভোট। হালুয়াঘাট উপজেলাসহ জেলায় একটানা ছয় বার চেয়ারম্যান নির্বাচিত হলেন একমাত্র তিনি।

Need Ads