ads

রবিবার , ১৪ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

খবর টি পড়েছেন : ২৭১
জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

Shamol Bangla Ads

স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয়ভাবে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, পর্যটকরা যাতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ওইসময় স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৪ নভেম্বর বেলা ১১টায় রাষ্ট্রপতি মিঠামইন সেনানিবাসের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। সন্ধ্যায় বাবা হাজি তায়েব উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেবেন। পরে মিঠামইনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।

Shamol Bangla Ads

এদিন নিজ বাড়িতে রাতযাপন শেষে ১৫ নভেম্বর দুপুর আড়াইটায় ইটনা যাবেন তিনি। সেখানে উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সন্ধ্যায় ইটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ইটনা থেকে মিঠামইনে নিজ বাড়িতে ফিরে যাবেন রাষ্ট্রপতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ পরবর্তী সংবাদ ২ সপ্তাহের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads