ads

রবিবার , ৭ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ১২৭
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন খালেদা জিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ২৬ দিন পর বাড়ি ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে প্রাইভেটকারে করে তিনি গুলশানের বাসা ফিরোজায় ফেরেন। এ সময়ে তার পাশে ছিলেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। বাড়িতে পৌঁছানোর পর তাকে হাত ধরে গাড়ি থেকে নামান পুত্রবধূ।

Shamol Bangla Ads

হাসপাতাল থেকে খালেদার গাড়ির সঙ্গে সঙ্গে যান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উ-নবী খান সোহেল, আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ কয়েকশ নেতা-কর্মী। বাসায় তাকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, শিরিন সুলতানা ও আফরোজা আব্বাসসহ নেতারা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেহের লাম্পের বায়োপসিতে কোনো জটিলতা ধরা না পড়ায় এই দফায় খালেদা জিয়া বাড়ি ফিরেছেন।

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, তিনি কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৫ অক্টোবর জানানো হয়, খালেদা জিয়ার দেহে একটি লাম্প রয়েছে, তার বায়োপসি করা হবে। সেই বায়োপসিতে ক্যান্সারের কোনো লক্ষণ ধরা পড়েনি বলে চিকিৎসকদের ভাষ্য।

Shamol Bangla Ads

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যেতে হয়। দেশে করোনাভাইরাসের মহামারী শুরুর পর পরিবারের আবেদনে গত বছরের ২৫ মার্চ মানবিক বিবেচনায় তাকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাসভাড়া বাড়ল দূরপাল্লায় কিমিতে ৩৮ ও মহানগরে ৪৫… পরবর্তী সংবাদ পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে ফাঁসি কার্যকর নয় :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads