ads

রবিবার , ৩১ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোশ্যাল মিডিয়া পুলিশের আগামী চ্যালেঞ্জ : আইজিপি

খবর টি পড়েছেন : ১২৯
সোশ্যাল মিডিয়া পুলিশের আগামী চ্যালেঞ্জ : আইজিপি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের সামনে আগামী চ্যালেঞ্জ হলো সোশ্যাল মিডিয়া। পুরাতন অপরাধ কমছে, কিন্তু প্রতিনিয়ত সাইবার অপরাধ বাড়ছে। ৩০ অক্টোবর শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন, সাইবার ওয়ার্ল্ড হুমকি তৈরি করছে, দেশের মানুষের জন্য, দেশের নাগরিকদদের জন্য। সাইবার অপরাধ মোকাবিলায় আমাদের প্রস্তুতি নিতে হবে।

ভীতিমুক্ত পরিবেশের কথা উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, রাত তিনটার সময় অথবা ভোর পাঁচটার সময় একাকী একজন নারী মহাসড়ক, রাজপথসহ সব পথে হেঁটে যাবেন ভীতিমুক্ত পরিবেশে; একটি শিশু হেঁটে যাবে ভীতিমুক্ত পরিবেশে। যখন আমরা এটা অর্জন করতে পারব, তখন আমরা একটি ভীতিমুক্ত ও অপরাধমুক্ত সমাজের কাছাকাছি এসে পৌঁছে যাব। তবে পুলিশের পক্ষে এটি এককভাবে করা সম্ভব নয়। এই কাজটি রাষ্ট্রকে করতে হবে পার্টনারশিপের মাধ্যমে। পার্টনারশিপ করতে হবে সমাজের সঙ্গে, নাগরিকদের সঙ্গে। একেই বলা হয় পার্টনারশিপ ইন পুলিশিং।

Shamol Bangla Ads

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খ্যাতিমান বিজ্ঞানী ও লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে পুলিশ সদরদপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এদিকে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২১’ উপলক্ষে শনিবার দেশের বিভিন্ন জেলা ও থানা পুলিশের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভাসহ সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কপ-২৬ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য গেলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ যুক্তরাজ্যর উদ্দেেশ্য প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads