ads

শনিবার , ২৩ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি শামসুর রাহমানের ৯৩তম জন্মদিন আজ

খবর টি পড়েছেন : ২৫১
কবি শামসুর রাহমানের ৯৩তম জন্মদিন আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কবি শামসুর রাহমানের ৯৩তম জন্মদিন আজ। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকায় কবি জন্মগ্রহণ করেন। কবি শামসুর রাহমান তার সারা জীবনের রচনায় মানুষকে আশার কথা বলেছেন। আজীবন কবিতায় সমর্পিত এ কবি ২০০৬ সালের ১৭ আগস্ট না ফেরার দেশে চলে যান।

Shamol Bangla Ads

কবির জন্মদিন উদযাপন উপলক্ষে রবিবার একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তৃতা দেবেন বিশিষ্ট গবেষক ও কবি অধ্যাপক খালেদ হোসাইন।

স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। শামসুর রাহমানের কাব্যগ্রন্থ ৬৬টি।

Shamol Bangla Ads

কবি শামসুর রাহমানের মায়ের নাম আমেনা খাতুন, পিতা মুখলেসুর রহমান চৌধুরী। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। শামসুর রহমান ১৯৫৭ সালে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার ৬৬টি কাব্যগ্রন্থ, ৪টি উপন্যাস, ১টি প্রবন্ধগ্রন্থ, ১টি ছড়ার বই ও ৬টি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়। তিনি অর্জন করেছেন আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক, জীবনানন্দ পুরস্কার, আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার, মিৎসুবিশি পুরস্কার (সাংবাদিকতার জন্য), স্বাধীনতা পদক, আনন্দ পুরস্কার। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে এই মহান কবিকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার ৩ পরবর্তী সংবাদ ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধে ৭ জন গ্রেফতার, জেল হাজতে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads