ads

বৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ১০ মৃত্যু, নতুন শনাক্ত ২৪৩

খবর টি পড়েছেন : ১৬২
দেশে করোনায় আরও ১০ মৃত্যু, নতুন শনাক্ত ২৪৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনে।

Shamol Bangla Ads

২১ অক্টোবর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে নারী ৬ জন এবং পুরুষ ৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ৪ জন এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন শেরপুরের সন্তান… পরবর্তী সংবাদ শিক্ষার্থীদের উদ্যোক্তা বানাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads