ads

বৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ছটফট করছিল গলাকাটা যুবক, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

খবর টি পড়েছেন : ২০০
ময়মনসিংহে ছটফট করছিল গলাকাটা যুবক, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের ভালুকায় রাস্তার পাশে ছটফট করছিলেন গলাকাটা অবস্থায় রিয়াজ মিয়া (৪৫) নামের এক যুবক। গভীর রাতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে কাওরাইত-জয়না বাজার সড়কের খন্নারপাড়া থেকে ওই যুবককে গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ। আহত রিয়াদ মিয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুমবাড়িয়াচালা গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

এ বিষয়ে ভালুকা থানার উপপরিদর্শক আব্দুল করিম বলেন, `রাতে ডিউটি করার সময় কাওরাইত-জয়না বাজার সড়কের খন্নারপাড়া থেকে এক যুবককে রাস্তার পাশে পড়ে ছটফট করতে দেখি। কাছে গিয়ে দেখি, গলাকাটা অবস্থায় ছটফট করছেন তিনি। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবক বেঁচে আছেন।’

কী কারণে ঘটনাটি ঘটেছে জানতে চাইলে তিনি আরও বলেন, শ্রীপুর থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে, তারাই বলতে পারবে। তবে তাৎক্ষণিক ঘটনার কারণ জানা যায়নি।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেত্রকোনায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু পরবর্তী সংবাদ পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম দ্বিগুণ !

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads