ads

বুধবার , ৬ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার আর প্রয়োজন নেই ॥ কাদের

খবর টি পড়েছেন : ২১৬
নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার আর প্রয়োজন নেই ॥ কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। ৬ অক্টোবর বুধবার নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন সংক্রান্ত সবকিছুই নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা।

Shamol Bangla Ads

তিনি বলেন, সরকার তখন (নির্বাচনকালীন) শুধু রুটিন দায়িত্ব পালন করে, নির্বাচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে সরকার।

আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে জনগণ বিএনপিকে ভোট দেবে- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ থেকে বাঁচতে নয়, বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে আছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ এতোটা বিভ্রান্ত নয় যে, তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে ঝাঁপ দেবে?

তিনি বলেন, জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার প্রমাণ সাম্প্রতিক উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেই পরিষ্কার হয়ে গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানুষের ভাগ্য পরিবর্তনে মাঠ প্রশাসন মূল চালিকাশক্তি: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ দেশে সাত মাসে করোনায় সর্বনিম্ন ১২ জনের মৃত্যু

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads