ads

মঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষার্থীরা হলে ফিরেছেন, আজকে আনন্দের দিন ॥ ঢাবি উপাচার্য

খবর টি পড়েছেন : ১৪৪
শিক্ষার্থীরা হলে ফিরেছেন, আজকে আনন্দের দিন ॥ ঢাবি উপাচার্য
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা মহামারীর কারণে ১৮ মাস বন্ধ থাকার পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। ফুল, চকলেট এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে হল কর্তৃপক্ষ।এ উপলক্ষে হল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন। অনেকটা মনে হচ্ছে যেন ঈদের দিনের মতো। ৫ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল পরিদর্শন শেষে ওইসব কথা কথা বলেন উপাচার্য।

Shamol Bangla Ads

তিনি বলেন, এই ক্যাম্পাস শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা চলে আসায় শিক্ষকদের মধ্যেও একটা প্রাণ এসেছে, প্রশাসনের মধ্যে প্রাণ আসছে। সবার মনে আনন্দ এটা সবচেয়ে বড় দিক। এতোদিন যে স্থবিরতা ছিল, সেটার অবসান ঘটেছে। যত দ্রুত সম্ভব সব শিক্ষার্থীদের আমরা হলে নিয়ে আসতে পারি সেটাই লক্ষ্য। আজকের এই কর্মসূচি, আমাদের পরবর্তী কর্মসূচি এবং সিদ্ধান্ত গ্রহণে অনুপ্রেরণা দেবে।

এদিন সকল ৮টা থেকে নিজ নিজ হলে উঠেন শুধু অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে তারা হলে উঠেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব সব শিক্ষার্থীদের আমরা হলে নিয়ে আসতে পারি-সেটাই আমাদের লক্ষ্য। আজকের এই কর্মসূচি সেটি আমাদের পরবর্তী কর্মসূচি এবং সিদ্ধান্ত গ্রহণে অনুপ্রেরণা দেবে।

জানা গেছে, ৫ অক্টোবর শুধু অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খোলা হয় ঢাবির হল। টিকা নেওয়া সাপেক্ষে অন্য বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান উপাচার্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি… পরবর্তী সংবাদ এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না : দীপু…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads