ads

শুক্রবার , ১ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিবন্ধন পেল আরও ২৩ নিউজ পোর্টাল ও ৬২ পত্রিকার অনলাইন সংস্করণ

খবর টি পড়েছেন : ১৮১
নিবন্ধন পেল আরও ২৩ নিউজ পোর্টাল ও ৬২ পত্রিকার অনলাইন সংস্করণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আরও ২৩টি নিউজ পোর্টাল ও ৬২টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে ওই সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি দুটিতে এসব পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে ২০২০ সালে তিন দফায় সবমিলিয়ে ১৭৭টি নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ওই বছরের ৩১ জুলাই প্রথম দফায় ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরপর ৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় নিবন্ধনের অনুমতি পায় ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ।

এরপর ২৯ নভেম্বর তৃতীয় দফায় ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। গত বছরের ১৭৭টি আর আজকের ৮৫টি মিলিয়ে নিবন্ধনের অনুমতি পেল মোট ২৬২টি নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন সংস্করণ।

Shamol Bangla Ads

নিবন্ধন পাওয়া নিউজপোর্টালের তালিকা :
১। আজকের সিলেট ডট কম
২। ল’ইয়ারস ক্লাব বাংলাদেশডটকম
৩। তরঙ্গ নিউজডটকম
৪। পল্লী নিউজডটকম
৫। টেকশহরডটকম
৬। এবিসিবার্তাডটকম
৭। কর্পোরেট সংবাদডটকম
৮। শেয়ার বিজনেস২৪ডটকম
৯। ঢাকা রিপোর্ট২৪ডটকম
১০। রিপোর্ট ৭১ডটকম
১১। নিউ টার্নডটকম
১২। বিএননিউজ২৪ডটকম
১৩। বাংলাধারা ডটকম
১৪। মতপাট ডটকম
১৫। সিলেট প্রতিদিন ২৪ডটকম
১৬। উলিপুর ডটকম
১৭। ঢাকা টূডে ডটকম
১৮। ডায়মন্ড নিউজ ২৪ডটকম
১৯। বৈশাখী নিউজ ২৪ ডটকম
২০। শ্যামলবাংলা ২৪ডটকম
২১। বিজনেস আওয়ার ২৪ডটকম
২২। দৈনিক বার্তা ডটকম
২৩। প্রতিদিনের চিত্রবিডি ডটকম

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আবদুল গাফ্‌ফার চৌধুরী পরবর্তী সংবাদ তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পেল শেরপুরের পাঠকনন্দিত নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads