ads

সোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নোয়াখালীতে ১ পৌরসভা ও ১৩ ইউপিতে ভোটগ্রহণ চলছে

খবর টি পড়েছেন : ৪২৮
নোয়াখালীতে ১ পৌরসভা ও ১৩ ইউপিতে ভোটগ্রহণ চলছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নোয়াখালীর কবিরহাট পৌরসভা, হাতিয়ার ৭টি ও সুবর্ণচর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটগ্রহণ চলছে। তবে, কবিরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী জহিরুল হক রায়হান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Shamol Bangla Ads

স্ব স্ব নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার কবিরহাট পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রে ১৫ হাজার ৪৫১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৯টি ওয়ার্ডে ৩০ জন প্রার্থী কাউন্সিলর পদে লড়বেন। পুরুষ সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ৯ জন আনসার থাকবপন। এছাড়া ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি টিম, আইনশৃঙ্খলা বাহিনীর ৪টি মোবাইল টিম ও র‌্যাবের ৩ টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।

Shamol Bangla Ads

জেলার হাতিয়া উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৬টি কেন্দ্রে ১ লাখ ৬৮ হাজার ৫৫৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৭টি ইউনিয়নে মোট ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী, ২৯৩ জন পুরুষ সদস্য পদে ও ৮৮ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে সুষ্ঠু করতে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৬৭৫ জন পুলিশ, ১৪৬২ জন আনসার, ৬ প্লাটুন কোস্টগার্ড, ২ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৫টি টিম, আইনশৃঙ্খলা বাহিনীর ৭টি মোবাইল টিম ও ৩ টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।

এছাড়া, সুবর্ণচরের ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২৭ জন চেয়ারম্যান পদে, ২০৩ জন পুরুষ সদস্য পদে ও ৬৬ জন সংরক্ষিত নারী সদস্য পদে ৬৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬ টি ইউনিয়নের ৫৬ টি কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ৮১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫৭ জন পুলিশ, ৯৫২ জন আনসার, ৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮টি টিম, আইনশৃঙ্খলা বাহিনীর ৬টি মোবাইল ফোর্স ও ২টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৫৯টি আইপিটিভি বন্ধ করল বিটিআরসি পরবর্তী সংবাদ জাতিসংঘের ৭৬তম অধিবেশন ॥ নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - সকল বিভাগ

Shamol Bangla Ads