ads

বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮০
ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে থাকা আরও একজনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অবশ্য ছাত্রদলের দাবি, রাজীবসহ চার নেতা-কর্মীকে তুরে নিয়ে যাওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর রাইফেল স্কয়ারের সামনে থেকে রাজীবসহ চারজনকে নিয়ে যাওয়া হয় বলে জানান ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী। রাজীব আহসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল মিয়া। তিনি বলেন, রাজীবের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪০টি মামলা আছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। তাকে আজ আদালতে হাজির করা হয়েছে।

Shamol Bangla Ads

 

আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, রাজীব ছাড়া অপর তিনজন হলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রহিম হাওলাদার, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম আশরাফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম। আবদুস সাত্তার পাটোয়ারী আরও বলেন, সাদাপোশাকে থাকা ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে রাজীবসহ চারজনকে তুলে নিয়ে যান। তারা এখন ধানমন্ডি থানায় আছেন।

Shamol Bangla Ads

 

রাজীবকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কবজায় নিয়ে গণতান্ত্রিক আচার-আচরণের তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। বর্তমান সরকার জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে গুম ও গ্রেফতার করা হচ্ছে। তারই অংশ হিসেবে রাজীবকে সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা তুলে নিয়ে গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাতুড়ি দিয়ে ঘর ভেঙে নানা মাধ্যমে প্রচার করেছে… পরবর্তী সংবাদ সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads