ads

বুধবার , ৮ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৫২ মৃত্যু, নতুন শনাক্ত ২৪৯৭

খবর টি পড়েছেন : ১৩৭
দেশে করোনায় আরও ৫২ মৃত্যু, নতুন শনাক্ত ২৪৯৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৩৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৯৭ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে। বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৯৭ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় যে ৫২ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩২ জন এবং পুরুষ ২০ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৫জন, রাজশাহীতে ১, খুলনায় ৯, বরিশালে ২, সিলেটে ৩ ও রংপুরে ২ জন মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভূমি মন্ত্রণালয়ের সব সেবা এক জায়গা থেকে নিশ্চিত… পরবর্তী সংবাদ হাতুড়ি দিয়ে ঘর ভেঙে নানা মাধ্যমে প্রচার করেছে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads