দেশের ৩ বিমানবন্দরেই কোভিড টেস্ট শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে মন্ত্রীপরিষদের সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের ওই কথা জানান তিনি। তিনি বলেন, দেশের তিন বিমানবন্দরেই বিদেশগামীদের জন্য পিসিআর টেস্টের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যেই করোনা টেস্টের রিপোর্ট পাওয়া সম্ভব হবে।









