ads

সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ ॥ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

খবর টি পড়েছেন : ১৩৭
বঙ্গোপসাগরে লঘুচাপ ॥ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে বলে আহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আগামী ৩দিনের মধ্যে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Shamol Bangla Ads

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, ‘উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।’ সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও আহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

Shamol Bangla Ads

রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে জনজীবনে।

এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ১১২ মিলিমিটার। সারাদিনের অস্বস্তিকর গরমের পর গত রাতে ঢাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়ার সতর্ক বার্তায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নভেম্বর-ডিসেম্বরে প্রাথমিক সমাপনী পরীক্ষা পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, শনাক্ত ২…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads