ads

শনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেট-৩ আসনে ভোটগ্রহণ চলছে

খবর টি পড়েছেন : ১৯০
সিলেট-৩ আসনে ভোটগ্রহণ চলছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত ওই সংসদীয় আসনের ১৪৯টি কেন্দ্রে শনিবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ওই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব (নৌকা প্রতীক), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল প্রতীক), বিএনপির বিদ্রোহী ‘স্বতন্ত্র’ প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি প্রতীক) ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)। সকালে প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

Shamol Bangla Ads

সকালে ভোটগ্রহণ শুরুর পর দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Shamol Bangla Ads

জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তিন উপজেলায় তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটও রয়েছেন।

রিটার্নিং অফিসার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করোনা মারা গেলে সিলেট-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের কথা থাকলেও দৈব দূর্বিপাকে আরও ৯০ দিন সময় হাতে পায়। করোনার জন্য তিন দফা পেছানোর পর উচ্চ আদালতের নির্দেশে শনিবার এই আসনে ভোটগ্রহণ করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিজিটাল কৃষি প্রযুক্তি ব্যবহারে বাকৃবিকে জোরালো উদ্যোগ গ্রহণের… পরবর্তী সংবাদ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন পাস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads