ads

বুধবার , ১ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেপ্টেম্বরে ২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে

খবর টি পড়েছেন : ১৭০
সেপ্টেম্বরে ২ কোটি মানুষকে টিকা দেওয়া হবে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সেপ্টেম্বরে ২ কোটি মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা বা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ওই কথা জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় সেটা আমরা চেষ্টা করছি। বর্তমানে ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর হার কমে গেছে। বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো আছি আমরা। আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে। তবে এই ভালো থাকা ও রাখার জন্য সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাকে অবহেলা করা উচিত হবে না।

Shamol Bangla Ads

জাহিদ মালেক আরও বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। জাতির পিতাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে স্বাধীনতা বিরোধীরা। সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। শেখ হাসিনাকে হত্যার জন্যই ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। হেফাজতের মাধ্যমে সরকার হঠানোর চেষ্টা করা হয়েছিল। দলের (আওয়ামী লীগ) মধ্যে ঢুকে বিএনপি-জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা যাতে ষড়যন্ত্র করতে না পারে, নেতাকর্মীদের সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

Shamol Bangla Ads

পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। এতে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সভাপতি এবি এম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ বক্তব্য দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুড়িগ্রামে বন্যার কারণে পানিবন্দি ৫০ হাজার মানুষ পরবর্তী সংবাদ দেশের খাদ্য-পুষ্টির চাহিদা পূরণ ও পরিবেশ উন্নয়নের নেতৃত্ব…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads