ads

মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যমুনার পানি বেড়ে তলিয়েছে ৪ হাজার হেক্টর জমির ফসল

খবর টি পড়েছেন : ১৯৪
যমুনার পানি বেড়ে তলিয়েছে ৪ হাজার হেক্টর জমির ফসল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার সব পয়েন্টেই যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জেলার ৪ হাজার ৩৬২ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। নদী ভাঙন ও পানি বৃদ্ধির ফলে জেলার বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। ৩১ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ও কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ১২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন ওইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজগঞ্জের সব পয়েন্টেই যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পানি বাড়া এখনও অব্যাহত রয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ড পানি বাড়বে বলে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে।

Shamol Bangla Ads

এদিকে, যমুনাসহ অভ্যন্তরীণ করতোয়া, ইছামতি, ফুলজোড়, হুড়াসাগর ও বড়াল নদীর পানিও বাড়ছে। সব নদ-নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ফসলের মাঠগুলো তলিয়ে গেছে। এ সকল এলাকার বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি ওঠায় বিপাকে রয়েছেন দুর্গতরা। বন্যা কবলিত এলাকার বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে রোপা আমন ক্ষেত ও বীজতলা, আখ, পাট, তিল ও সবজি বাগানসহ বিভিন্ন ফসল।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হানিফ জানান, গত কয়েকদিনে পানি অব্যাহত বাড়ার ফলে নিম্নাঞ্চলের ৪ হাজার ৩৬২ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এসব ফসলের মধ্যে রোপা আমন, বোনা আমন, আগাম সবজি, আখ, বীজতলা ও বাদাম রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আগস্ট মাসে দুই শিশুসহ… পরবর্তী সংবাদ জুলহাস-তনয় হত্যা : ৬ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads