ads

মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী

খবর টি পড়েছেন : ২৭৪
ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রতিষেধকবিদ্যা এবং সংক্রামক রোগ গবেষণাকারী বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। কলেরার টিকা উন্নয়ন নিয়ে তিনি প্রায় ২৫ বছর কাজ করেছেন। টিকা নিয়ে কাজ করে তিনি ম্যাগসেসে পুরস্কার-২০২১ অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিদ্যা বিভাগ থেকে ১৯৭৫ সালে বিএসসি ও ১৯৭৭ সালে এমএস ডিগ্রি অর্জন করেন বাংলাদেশি এ বিজ্ঞানী। ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন, প্রতিষেধকবিদ্যা বিভাগ থেকে লাভ করেন পিএইচডি ডিগ্রি।

Shamol Bangla Ads

আইসিডিডিআর’বির প্রতিষেধকবিদ্যা বিভাগ থেকে পোস্টডক্টোরাল গবেষণা শেষ করার পর ১৯৮৮ সালে একই প্রতিষ্ঠানে সহযোগী বিজ্ঞানী হিসেবে যোগ দেন। পরে তিনি একই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী, মিউকোসাল ইমিউনোলজি ও ভ্যাকসিনোলজি বিভাগের প্রধান হিসেবে কাজ করেন।
ড. ফেরদৌসী কাদরী ২০২০ সালে ‘লরিয়েল-ইউনেসকো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড’ লাভ করেন। এছাড়াও তিনি ২০১৩ সালে অনন্যা শীর্ষ দশ পুরস্কার পেয়েছেন। ২০২১ সালে সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান সাময়িকীতে এশিয়ার শ্রেষ্ঠ ১০০ বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাজার পেরোল ১২ কেজি এলপিজির দাম পরবর্তী সংবাদ সংসদের ১৪তম অধিবেশন বসছে আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads