ads

বুধবার , ২৫ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইএমএফের সহায়তায় দেশের রিজার্ভে প্রথমবার ৪৮ বিলিয়নের মাইলফলক অতিক্রম

খবর টি পড়েছেন : ২১৬
আইএমএফের সহায়তায় দেশের রিজার্ভে প্রথমবার ৪৮ বিলিয়নের মাইলফলক অতিক্রম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এসডিআর বরাদ্দের অর্থ যোগ হওয়ায় মঙ্গলবার বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ৪৬.৫৮ বিলিয়ন ডলার। দিনশেষে আইএমএফের বরাদ্দ যোগ হওয়ায় রিজার্ভ নতুন রেকর্ড গড়ে।
প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে মজুদ এ বৈদেশিক মুদ্রা দিয়ে ১২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আইএমএফ বাংলাদেশকে এসডিআর হিসেবে ১.৪৪ বিলিয়ন ডলার দিয়েছে।

Shamol Bangla Ads

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স রিজার্ভ বাড়াতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বল‌ছে, চল‌তি বছ‌রের ৩ মে দে‌শের রিজার্ভ প্রথমবা‌রের মতো ৪৫ বি‌লিয়ন ডলার ছাড়ায়। ওইদিন রিজার্ভ বে‌ড়ে দাঁড়ায় ৪৫.১০ বিলিয়ন ডলারে। বাংলাদেশের রিজার্ভ প্রথম ৪০ বিলিয়ন ডলার ছাড়ায় ২০২০ সালের অক্টোবরে।
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সব শেষ জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা ১.৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২০-২১ হিসাব বছরে প্রবাসীরা রেকর্ড ২৪.৭৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

রিজার্ভ ১০০ কোটি ডলারের নিচে নামলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে— এমন আশঙ্কায় ২০০১ সালে প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাকি রাখতে বাধ্য হয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার মজুত থাকতে হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা :… পরবর্তী সংবাদ বিশ্বব্যাপী পানিতে ডোবা প্রতিরোধে নেতৃত্বের ভূমিকায় বাংলাদেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads