ads

রবিবার , ২২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ১৩৯ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮৬
দেশে করোনায় আরও ১৩৯ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮০৪ জন। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭৩২টি সক্রিয় ল্যাবে ৩১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করলে ৪ হাজার ৮০৪ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ।

Shamol Bangla Ads

এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৩৮ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১, রাজশাহীতে ১৫, খুলনায় ১৭, বরিশালে ৮, সিলেটে ১২, রংপুরে ৮ ও ময়মনসিংহে ১০ জনের মৃত্যু হয়েছে। এক দিনে করোনায় মৃত ১২০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১১৬ জন, বেসরকারি হাসপাতালে ১৯ জন, বাসায় ৪ জন কোভিড রোগী।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৭২ আর নারী ৬৭ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১–১০০ বছর বয়সী ৪ জন, ৮১–৯০ বছর বয়সী ৮ জন, ৭১–৮০ বছর বয়সী ২৮ জন, ৬১–৭০ বছর বয়সী ৩১ জন, ৫১–৬০ বছর বয়সী ৩৭ জন, ৪১–৫০ বছর বয়সী ১৯ জন, ৩১–৪০ জন বছর বয়সী ৭ জন, ২১-৩০ বছর বয়সী ২ জন, এবং ১১-২০ বছর বয়সী ৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৮ হাজার ৪৫৩ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন। আর মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৮২ জন করোনা রোগীর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আফগানিস্তানে আটকা পড়া বাংলাদেশিদের এ সপ্তাহেই ফিরিয়ে আনা… পরবর্তী সংবাদ বরিশালের ভুল বোঝাবুঝি সমাধানের পথে: তাজুল ইসলাম

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads