ads

বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ বছর পর সচিবদের নিয়ে বৈঠকে শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ২১৮
৪ বছর পর সচিবদের নিয়ে বৈঠকে শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

৪ বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ আগস্ট বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সকাল ১০টায় বৈঠক শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চয়ালি যোগ দিয়েছেন। এর আগে সরকারপ্রধানের উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর গত ৪ জুলাই চার বছর পর সরকারপ্রধানের উপস্থিতিতে সচিব সভা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই দিনের সভা স্থগিত করা হয়। এখন লকডাউন তুলে দেওয়ায় বুধবার নতুন করে সচিব সভা অনুষ্ঠিত হচ্ছে।

Shamol Bangla Ads

জানা যায়, সচিবদের নিয়ে প্রতি বছর একটি বিশেষ সভা করেন সরকারপ্রধান। সচিব সভা করার এই রীতি প্রতি বছরই পালিত হয়। তবে কোনো কোনো বছর সরকারপ্রধান উপস্থিত না থাকলেও সভা অনুষ্ঠিত হয়। তবে এবার প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকার সম্মতি দেওয়ায় সভার গুরুত্ব বাড়ছে। সারাবছর একটি দিন, একটি বৈঠকে সরকারপ্রধানকে পাওয়ার জন্য সচিবরা অপেক্ষা করেন বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু পরবর্তী সংবাদ এসএসসি-এইচএসসি পরীক্ষা: প্রতি বেঞ্চে একজন, সময় দেড় ঘণ্টা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads