ads

বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২২ আগস্ট থেকে দিল্লি-কলকাতায় বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু

খবর টি পড়েছেন : ১৯৬
২২ আগস্ট থেকে দিল্লি-কলকাতায় বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী ২২ আগস্ট থেকে দিল্লি ও কলকাতায় বিমানের ফ্লাইট চালু হচ্ছে। আপাতত সপ্তাহে দুদিন দিল্লিতে ও তিনদিন কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার বিকালে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দুদেশের মধ্যে থাকা এয়ার বাবল চুক্তির আওতায় এই ফ্লাইট শুরু হচ্ছে। এখন থেকে প্রতি রবিবার ও বুধবার ঢাকা থেকে দিল্লিতে এবং প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।

Shamol Bangla Ads

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে দিল্লি ও কলকাতা গন্তব্যে কানাডার ডি হ্যাভিল্যান্ডের তৈরি করা অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। এ উড়োজাহাজগুলোতে হেপা ফিল্টার প্রযুক্তি আছে, যা মাত্র চার মিনিটেই উড়োজাহাজের ভেতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। এ উড়োজাহাজের দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা আছে, সঙ্গে আছে এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল… পরবর্তী সংবাদ দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads