ads

রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে করোনা ইউনিটে একদিনে আরও ২৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০জন করোনায় এবং ১৩উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ৩৫৯জন। গতকাল মারা গিয়েছিল ২৩জন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটে ভর্তি মোট ২১জন রোগী চিকিৎসাধীন।
রবিবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ১০জনের মধ্যে ময়মনসিংহের ৮জন, নেত্রকোনা ও শেরপুরের ১জন করে রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ সমদরের নুরুল হুদা (৬৫), পরিমল চন্দ্র দে (৯০), নুরুল ইসলাম (৬০), ত্রিশাালের হাসিনা (৬২) ও আনোয়ারা বেগম (৭৭), তারাকান্দার ইউসুফ (৮০), নান্দাইলের আব্দুল হেলিম (৬৫), হালুয়াঘাটের বিজয় রিচিল (৬০), নেত্রকোনার মোহনগঞ্জের জাহানারা (৫৪), শেরপরের শ্রীবরদীর মাহমুদা (৬৪)।

Shamol Bangla Ads

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫জনের মধ্যে ময়মনসিংহের ১০জন, নেত্রকোণার ২জন, জামালপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের ১জন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহ নগরীর শিববাড়ির সীমা সাহা (৫০), কালীবাড়ির লুতফুন্নাহার (৮৩), গফরগাঁওয়ের রমিজউদদীন (৮৫) ও সালেহা (২৫), ত্রিশালের শামীমা নাসরিন (২৬) ঈশ্বরগঞ্জের রওশন আরা (৫০), ফুলবাড়িয়ার আবু বকর সিদ্দিক (৬০), নান্দাইলের খোদেজা বেগম (৪৬), গৌরীপুরের শিরিন (৫০), মুক্তাগাছার জরিনা খাতুন (৫৫), নেত্রকোনার পুর্বধলার ফরহাদ (৪৫), কেন্দুয়ার আব্দুর রহমান (৮৫), জামালপুর দেওয়ানগঞ্জের রোকেয়া (৬০), কিশোরগঞ্জ সদরের সুমেতা (৬০) ও টাংগাইল মধুপুরের আকবর আলী (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৫৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২১ রোগী। নতুন সনাক্ত ৩২৩ ও ভর্তি হয়েছেন ৪৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন ১১০ জন ও ১৮ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৬৮৪ নমুনা পরীক্ষা করে ১৮৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭.১৯ শতাংশ এবং এর আগেরদিন ১৩ আগষ্ট ছিল ২৩.১৬ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

Shamol Bangla Ads

কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার জানান, ১৫আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ১৩জন ও উপসর্গ নিয়ে ৮জনসহ মোট ২১ জন। তন্মধ্যে নতুন ভর্তি ৪জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯জন।

Need Ads