ads

শুক্রবার , ১৩ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরীমণির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

খবর টি পড়েছেন : ১৫৫
পরীমণির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত মামলার অপর চার আসামি আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মরিয়ম আক্তার মৌ ও সবুজ আলীর জামিন আবেদনও নামঞ্জুর করেছেন। তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ১৩ আগস্ট শুক্রবার বেলা তিনটায় মামলার শুনানিতে আদালত এ আদেশ দেন। এর আগে বেলা ১১টা ১০ মিনিটে এ পাঁচজনকে নিয়ে মাইক্রোবাসে করে সিআইডি কার্যালয় থেকে রওনা দেন তদন্ত সংশ্লিষ্টরা। ১১টা ৪০ মিনিটে মাইক্রোবাসটি আদালত চত্বরে পৌঁছে। সেখানে আদালতের হাজতখানায় রাখা হয় তাদের।

Shamol Bangla Ads

এরপর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তফা আসামিদের জামিন না দেওয়ার জন্য আদালতে আবেদন করেন। এতে বলা হয়েছে, দু’দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমণিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আবেদনে আরও বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি পালিয়ে যাওয়ার আশঙ্কাও আছে।

আবেদনে বলা হয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে পরীমণি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত চলছে। এটি শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটকে রাখা একান্ত প্রয়োজন। এদিকে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত তার জামিন আবেদন করেন। তিনি রিমান্ড আবেদন বাতিল করে পরীমণিকে জামিন দেওয়ার আবেদন করেন আদালতে।
গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে ও দীপুকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‌্যাব। মামলাটি সিআইডি তদন্ত করছে। ওই মামলায় মঙ্গলবার আদালত পরীমণি ও তার মামা দীপুকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মডেল-অভিনেত্রীদের গ্রেপ্তারের ঘটনায় এখন পর্যন্ত ১৫টি মামলা হয়েছে। তার মধ্যে ১৪টি মামলার তদন্ত করছে সিআইডি। পরীমণিসহ গ্রেপ্তার ৮ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। মডেল-অভিনেত্রীদের হেফাজত থেকে জব্দ করা ছয়টি দামি গাড়ি নিয়েও তদন্ত চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ৫০০ টাকায় ৫… পরবর্তী সংবাদ বলিউডে হলি আর্টিজান নিয়ে সিনেমা না বানাতে আইনি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads