ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯জন করোনায় এবং ৮ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেকহা’য় করোনা রোগী ভর্তি ৪২০জন ও ২ নবজাতক শিশু চিকিৎসাধীন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি)তে করোনায় মারা গেছেন ২জন এবং ভর্তি মোট ৩১জন রোগী চিকিৎসাধীন। সিবিএমসিতে করোনা রোগীর জন্য অক্সিজেন সংকটের কারণে স্বজনরা অন্যত্র রোগী নিয়ে যাচ্ছে বলে হাসপাতাল সূত্র জানায়।

৯ আগস্ট সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, রবিববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহের ৭জন ও নেত্রকোনার দুজন রয়েছেন। তারা হলেন- সদরের তাপস (৬২), জরিনা (৩৫), হামিদা (৬১), গফরগাঁওয়ের রিয়াজুন্নাহার (৭৫) ও রুবেল, (৪০), ত্রিশালের মুরশিদা (৫০), মুক্তাগাছার হাসান আলি (৮০), নেত্রকোনা সদরের শাহজাদা (৬৫) ও পুর্বধোলার ফরিদা (৫৩ বছর)। এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ জনের মধ্যে ময়মনসিংহের ৪জন, নেত্রকোনা, শেরপুর, গাজীপুর ও সিরাজগঞ্জের একজন করে রয়েছেন। তারা হলেন- ময়মনসসিংহ সদরের হাজি দেওয়ান (১০১), ফরিদা বেগম (৬৭), সুফিয়া (৬৫), মুক্তাগাছার ইউসুফ আলি (৬০), নেএকোনা সদমোলেহা (৬০), শেরপুর সদরের আব্দুল মতিন (৫০),
গাজিপুর শ্রীপুরের তাসলিমা (২৫) ও সিরাজগঞ্জ সদরের ফজলু (৫০)। ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪২০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী। নতুন সনাক্ত ২০৮ ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করে ২০৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৫.৯৩ শতাংশ এবং এর আগেরদিন ৬ আগষ্ট ছিল ১৮.১৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ খায়রুল ইসলাম সিজার জানান, ৯ আগষ্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ২জন মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহের ত্রিশালের হামিজ আলী (৭৫) ময়মনসিংহ শহরের অনিমা সরকার (৫৮)। ভর্তি রোগী করোনায় ২১জন ও উপসর্গ নিয়ে ১০জনসহ মোট ৩১ জন। তন্মধ্যে নতুন ভর্তি ৬জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০জন।
সিবিএমসিবি সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিন করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ দেয়ার কথা থাকলেও গতকাল কোনো অক্সিজিন সিলিন্ডার সরবরাহ দেয়া হয়নি। ফলে কয়েকজন রোগী অক্সিজেন না পেয়ে অন্যত্র চলে গেছেন।




