ads

রবিবার , ৮ আগস্ট ২০২১ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৮ আগস্ট রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৭ জনের সবাই ময়মনসিংহের বাসিন্দা। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন ময়মনসিংহের ও দুইজন নেত্রকোনার বাসিন্দা।

Shamol Bangla Ads

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৪৫৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৭ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

এদিকে, ময়মনসিংহের সিভিল সার্জন দপ্তর জানিয়েছে, জেলায় ১ হাজার ২৩৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ২২৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৭ শতাংশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads