চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাকা নারায়ণপুরে বজ্রপাতে ১৭ বরযাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৬ জন। ৪ আগস্ট বুধবার বেলা ১২টার দিকে ওই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, পদ্মা নদী পার হয়ে ২৩ জনের একটি দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে তারা টেলিখারি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বরযাত্রী নিয়ে যাওয়ার সময় বৃষ্টি নামলে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকার একটি টিনের ঘরে তারা আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।









