ads

মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে ভুয়া ২ ডিবি আটক

খবর টি পড়েছেন : ১৯৫
জামালপুরে ভুয়া ২ ডিবি আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়া গ্রামে ডিবি পুলিশের ভুয়া ২ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। ২ আগস্ট সোমবার রাতে ডিবি পরিচয়ে তারতপাড়া গ্রামের ঋষিপাড়ায় মধু রবিদাসের স্ত্রীর বুধিয়া রানীর নিকট ৫ হাজার টাকা দাবি করে তারা। পরে
ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওই ২ ভূয়া ডিবি সদস্যকে আটক করে নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টারের বাড়িতে নিয়ে যায়। আটককৃতরা হচ্ছে- মেলান্দহ উপজেলার মাহমুদপুর বানিয়াবাড়ী গ্রামের আবুল হোসেন খানের ছেলে হেলাল উদ্দিন (৪৫), পাঁচ পয়লা গ্রামের আবু তাহের মন্ডলে ছেলে আব্দুল হাকিম (৪৪)।

Shamol Bangla Ads

আসাদুজ্জামান মাস্টার জানান, ঈদের কয়েক দিন আগেও এই দুই ব্যক্তি ভুয়া ডিবি পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে নানা ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডিবির ভূয়া সদস্যদের পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

নোয়াপাড়া ইউনিয়নের বিট পুলিশ অফিসার এসআই আতিকুজ্জামান জানান, ঈদের সময় এরা ডিবি পরিচয়ে মানুষকে অত্যাচার করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।

Shamol Bangla Ads

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, আটককৃতরা ঋষিপাড়ায় গিয়ে মধু রবিদাসের স্ত্রী দুয়ারানির নিকট ৫০০০ টাকা দাবি করলে ১০০০ টাকা দেওয়া হয়। পরে এলাকার লোকজন জড়ো হয়ে তাদের আটক করে রাখে এবং পুলিশে সোপর্দ করে। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিধিনিষেধ বাড়লো আরও ৫ দিন পরবর্তী সংবাদ টিকা না নিয়ে রাস্তায় বের হলেই শাস্তি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads