ads

রবিবার , ১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি এলাকায় ধীরগতি

খবর টি পড়েছেন : ১৩২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কি.মি এলাকায় ধীরগতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন। ১ আগস্ট রবিবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার হতে টাঙ্গাইলের রাবনা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় ধীরগতির সৃষ্টি হয়। এতে গরমে দুর্ভোগ পোহাচ্ছে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষেরা।

Shamol Bangla Ads

সরেজমিন দেখা যায়, মহাসড়কের রাবনা, বেথইর, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাতে ঢাকামুখী যানবাহনের দীর্ঘ চাপ। খোলা ট্রাক, পিকআপ ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে কর্মস্থলে ফিরছে মানুষ। কাউকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। যে যার মতো গন্তব্যে ফিরছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের কোন তৎপরতাও দেখা যায়নি।

বগুড়া থেকে আসা ট্রাক চালক হুমায়ন বেপারি বলেন, সিরাজগঞ্জের নলকা ব্রিজ থেকে যানবাহনের চাপ রয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে টাঙ্গাইল অংশে ধীর গতিতে চলতে হচ্ছে।

Shamol Bangla Ads

গার্মেন্টস কর্মী শেফালি বলেন, ‘হঠাৎ অফিস খুলে দেওয়ায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৩০০ টাকার ভাড়া ৮০০ টাকা দিয়ে যেতে হচ্ছে।’ রফিক নামের অপরজন বলেন, ‘আমরা গরীব মানুষ। ঝুঁকি থাকলেও গার্মেন্টসে যেতে হচ্ছে। না গেলে চাকরি থাকবো না। তখন না খেয়ে মরতে হবে। তাই করোনার ঝুঁকি ও দুর্ভোগে কর্মস্থলে ফিরতে হচ্ছে।’

এ বিষয়ে মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ বিশ্ব বন্ধু দিবস পরবর্তী সংবাদ ময়মনসিংহে অচিরেই বিশ্বমানের উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads